Posts

মুজিব কুইজের উত্তর(২১জানুয়ারি)

পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচনের পর দেশবাসীকে একটি সর্বজনগ্রাহ্য শাসনতন্ত্র উপহার দিতে আলোচনায় বসেন আওয়ামী লীগের প্রধান শেখ মুজিবুর রহমান ও পাকিস্তান পিপলস পার্টির প্রধান জুলফিকার আলী ভুট্টো। ১৯৭১ সালের ২৭শে জানুয়ারি ঢাকায় এই আলোচনা শুরু হয়। পরপর তিন দিন তাদের মধ্যে দেশের শাসনতন্ত্র নিয়ে রুদ্ধদ্বার বৈঠকের পর আলােচনা ব্যর্থ হয়। ৬-দফার ভিত্তিতে শাসনতন্ত্র প্রণয়নের কথা স্পষ্টভাবে জানিয়ে দেন বঙ্গবন্ধু। এই বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়? গভর্নর হাউজ (বর্তমান বঙ্গভবন) প্রেসিডেন্ট ভবন (বর্তমান স্টেট গেস্ট হাউজ সুগন্ধা) হোটেল ইন্টারকন্টিনেন্টাল ✅ বঙ্গবন্ধুর বাসভবন (ধানমন্ডি ৩২ নম্বর) সঠিক উত্তর ➡️বঙ্গবন্ধুর বাসভবন (ধানমন্ডি ৩২ নম্বর)

বুক রিভিউ : দীপু নাম্বার টু

Image
আমি ছোট থেকেই বই পড়তে খুউউব ভালোবাসি। পড়তে পড়তে বাসার সব বই পড়ে ফেলি। কিন্তু বইয়ের নেশা তো আর যায় না। একদিন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ে দেখলাম ইন্টারনেটে বই পড়া যায়। আমার বান্ধবীরা সবাই তো জাফর ইকবাল স্যারের দীপু নাম্বার টু পড়ে ফেলেছে। শুধু আমিই বাকি। কিন্তু আমার তো প্রেসটিজ বলে একটা কথা আছে। তখন ইন্টারনেট থেকে দীপু নাম্বার টু বই ডাউনলোড করলাম। অঅঅঅঅঅঅনেক সুন্দর বই। দীপুর মা ছিল না দেখে আমার দীপুর প্রতি প্রচন্ড মায়া হচ্ছিল। দীপু আর তারেকের বন্ধুত্বটাও খুব সুন্দর। দীপু আর তার বন্ধুদের অ্যাডভেঞ্চারটাতো ভাষায়প্রকাশ করার মতো না।  দিনশেষে দীপু একা। বইটা পড়লে আপনি মোহগ্রস্ত হয়ে যাবেন। তাই দেরি না খরে পড়ে ফেলুন দীপু নাম্বার টু।